সোমবার, ১০ আগস্ট ২০২৬

লামায় ১৭ কোটি টাকা ব্যয়ে টয়লেট-প্লাস্টিক টাংকি পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ শ্লোগানে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় হাউজ হোল্ড টয়লেট বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী জনগোষ্ঠীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ‘পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’র আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন।

এতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, প্রকল্পের কনসালটেন্ট মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজি মুহাম্মদ ইব্রাহিম ও প্রেসক্লাব’র সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লামা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও প্রকল্পের ঠিকাদার বিষ্ণু দাশ প্রমুখ। এতে প্রকল্পের উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

এর আগে গঠিত কমিটি দ্বারা সার্ভে অনুযায়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উপকারভোগী হতদরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে ৮৫৭টি টয়লেট ও ৭৬৮টি প্লাস্টিক টাংকি বরাদ্দ দেওয়া হয় বলে জানান, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার কর্তৃক কোন ধরণের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবেনা। যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নে উপকারভোগীসহ সকলের সহযোগিতা কামনা করেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন|

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...