শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে দাবানলের ভয়াবহ আগুন, পুড়েছে ১০ লাখ একর জমি

- Advertisement -
Single page 1st Paragraph

তাপমাত্রা বৃদ্ধি ও শুকনো আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে ৩০টির মতো দাবানল চলছে। এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সোমবার (১৩ জুন) পর্যন্ত ৩০টির মতো দাবানল ছিল। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেল ন্যাশনাল ফরেস্টে লাগা দাবানলের নাম দেওয়া হয়েছে শিপ ফায়ার। এই দাবানলে ৫টি রাজ্যের প্রায় ১০ লাখ একর জমি ইতোমধ্যে পুড়ে গেছে।

দাবানলের কারণে অ্যারিজোনা এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের তথ্য মতে, সোমবার (১৩ জুন) রাত পর্যন্ত শিপ ফায়ার ১৯ শতাংশ নিয়ন্ত্রণে ছিল।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানায়, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মারা রদ্রিগেজ বলেন, ‌সোমবার বিকেল পর্যন্ত, ৪ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নিতে আদেশ দেওয়া হয়েছিল।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...