চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনজুর হকের মেয়ে। জানা যায়,নিহত তাসফিয়া বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে একটি খাঁদের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খাঁদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শিশুটি সকলের অগোচরে বাড়ির পাশের খাঁদের পানিতে পড়ে যায়।
