শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) বিএনপির মিডিয়া সেলে জেলা প্রশাসকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে আংশিক মিল থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন। কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য তিনি নিজেও জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ি’ নামে, যা তার বংশের নামের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুল ইসলাম সংসদে বলেন, পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী অতীতে নাকচ করেছেন এবং এ জন্য তাকে সাধুবাদও দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যা চান, মন্ত্রীদেরও সেটাই অনুসরণ করা উচিত। অতীতে নামকরণ সংশোধনে দীর্ঘ সময় ব্যয় হয়েছে এবং একই ধরনের সংস্কৃতি আবার ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে মাগরিবের নামাজের বিরতির পর সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন আকারে অনেক বড় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণ করেছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধা জেলার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় অন্য ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।

প্রসঙ্গত, সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। পরে গেজেট প্রকাশের পর নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই বিভাগের সব খবর

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সর্বশেষ

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...