সোমবার, ১০ আগস্ট ২০২৬

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

শ্যামল রুদ্র
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রামগড় শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল-জান্নাত। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রামগড় শাখার সাধারণ সম্পাদক ও রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা। এছাড়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরাও অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে দ্বীন আল-জান্নাত বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। দীর্ঘ কর্মজীবনে যাঁরা শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন, তাঁদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের বিদায় জানাতে গিয়ে আমাদের নিজেদের শিক্ষকদের কথাও স্মরণ হচ্ছে। আমরা তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।” সংবর্ধনা পাওয়া শিক্ষকেরা হলেন— রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়াস উদ্দিন, পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুম্রচাই কার্বারী, রামগড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজগর আলী, থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইদ্রানী দেবী, বালুখালী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফজলুল হক, হাতিরখেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল খায়ের, সোনাইআগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্রাইগ্য মগ, লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অরবিন্দ নাথ এবং সোমাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রতন কান্তি মজুমদার। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...