বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন এবং এর আগেই নগরবাসী এসব প্রকল্পের সুফল ভোগ করতে শুরু করবে।

আজ বুধবার সকালে সিডিএ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় প্রথম কার্যদিবসে তিনি দপ্তরে যোগ দিলে সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় ইঞ্জিয়ার বেলায়েত বলেন, সিডিএ চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। সব প্রতিবন্ধকতা অতিক্রম করে বন্দরনগরীকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সিডিএ’র অধিকাংশ কর্মকর্তার নিজ জেলা চট্টগ্রাম হওয়ায় এ জেলার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই কেবল সরকারি দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নগরের উন্নয়নে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এই শহর আমাদের, তাই এর প্রতি দায়িত্বও আমাদের উল্লেখ করেন তিনি।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই তিনি প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন বলেও জানান।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বেলায়েত হোসেন বলেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কর্মকর্তাদেরও এ ধরনের কর্মকা- থেকে দূরে থাকার আহ্বান জানান।

একইসঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পিলারসহ বিভিন্ন অবকাঠামোগত জটিলতা অনেক সময় উন্নয়ন কর্মকা-ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সিডিএ চেয়ারম্যান বলেন, রাজনৈতিক পরিচয় বা দলের পদমর্যাদা বিবেচনা না করে যে কেউ সরকারি জমি, খাল বা নালা দখল করলে তার বিরুদ্ধে উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন- সিডিএ’র সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকালে নবনিযুক্ত চেয়ারম্যান শাহ সুফি হযরত আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে ৬ থেকে...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। টস...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও ইউরিয়া সার আমদানির অনুমোদন

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) স্থাপন এবং...

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার...

অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩২...