বুধবার, ১৭ জুন ২০২৬

বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বিজিবি’র আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের আওতায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিমতি কারবারীপাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়া এবং লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ার নারী, পুরুষ ও শিশুসহ দুই শতাধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন চলাকালে বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিজিবি’র আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বিজিবি’র পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার...

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

জয় দিয়ে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আগামীকাল গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। অসিদের হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয়...

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে এবার রাশেদ নামে (৪০) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের...

সর্বশেষ

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও...

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

জয় দিয়ে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ...

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে এবার রাশেদ নামে (৪০) এক যুবককে পিটিয়ে...

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩...

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের...

মাতামুহুরীতে ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর...