শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক ফজলে এলাহীর জামিন লাভ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতও জামিন মঞ্জুর করেছেন সাংবাদিক ফজলে এলাহীর। এর আগে তিনি রাঙামাটির আদালতে সাত দিনের জামিনে ছিলেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির জামিন আবেদন মঞ্জুর করেছেন।

ফজলে এলাহীর আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম ও মোহাম্মদ ফজলে আজিম শাওন জানান, সাংবাদিক ফজলে এলাহীর জন্য আমরা সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করি। বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেছেন। আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এর আগে গত মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ। এর পরদিন বুধবার (৮ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে উপস্থিত হওয়ার শর্তসাপেক্ষে সাতদিনের জন্য জামিন মঞ্জুর করেছেন রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেম বেগম মুক্তার আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত জামিন মঞ্জুর করেছেন।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদি জেলা মহিলা আওয়ামী সভাপতি ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।

ফজলে এলাহী দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, দৈনিক কালেরকণ্ঠ, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, দ্য বিজিনেস স্ট্যাডার্ড পত্রিকার রাঙামাটি প্রতিনিধি।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...