সোমবার, ১০ আগস্ট ২০২৬

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে লামা বাজারস্থ সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম ও ৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন মো. রমিজ। এর আগে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বপালন করেন, সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সাংবাদিক মো. নুরুল করিম আরমান সদস্য সচিব ও মো. তৈয়ব আলী সদস্য পদের দায়িত্ব পালন করেন। সংগঠনের ১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১ জন।

এতে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন- সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার ও ডিআইও সহিদুর রহমান। ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ কামালু্িদ্দনসহ সংগঠনের সদস্য ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের সব খবর

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয় : পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের সংখ্যা। এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গতবছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার...

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময়...

সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয় : পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের সংখ্যা। এবার পাসের...

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে...

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...