সোমবার, ১০ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা স্বাগত জানিয়েছে।

এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিচে বিভিন্ন দেশের ও সংস্থার প্রতিক্রিয়া তুলে ধরা হলো-

‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’: জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিকে ‘সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

‘অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত’: ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো হরমুজ প্রণালী দ্রুত ও নিঃশর্তভাবে পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্য এ প্রক্রিয়ায় সহায়তা দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে দেশটির কর্তৃপক্ষের প্রচেষ্টাকে ফ্রান্স সমর্থন দেবে। পাশাপাশি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগগুলোর সমাধান চুক্তিতে অন্তর্ভুক্ত থাকা উচিত।

যুক্তরাজ্য বলেছে, ‘হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে মাইন অপসারণে সহায়তা দিতে তারা প্রস্তুত।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘হরমুজ প্রণালীতে টোলমুক্ত ও অবাধ নৌচলাচল চালু করতে হবে।’

তিনি জানান, যুক্তরাজ্য মাইন অপসারণ কার্যক্রমে সহায়তা দিতে প্রস্তুত।

স্টারমার আরও বলেন, ‘ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটা যুক্তরাজ্যের দৃঢ় ও দীর্ঘদিনের অবস্থান।’

‘আঞ্চলিক স্থিতিশীলতায় পূর্ণ সমর্থন’: কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে নেওয়া সব উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

‘উসকানি ও উত্তেজনা এড়িয়ে চলতে হবে’: তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তি স্বাক্ষরের আগে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা পদক্ষেপ এড়িয়ে চলার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্ক থাকার ওপরও জোর দেন।

হরমুজে নিরাপদ নৌচলাচলের আশা করছে জাপান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আশা প্রকাশ করেছেন, হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত হবে এবং ইরানের পারমাণবিক ইস্যুর দ্রুত ও চূড়ান্ত সমাধান আসবে।

‘সংযম ও কূটনৈতিক সম্পৃক্ততা জরুরি’: অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকে সংযম ও গঠনমূলক সংলাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের সমাধান জরুরি।

‘জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে’: নিউজিল্যান্ড

প্রধানমন্ত্রী ক্রিস লুক্সন বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু হলে বৈশ্বিক বাণিজ্যপথ স্বাভাবিক হবে, জ্বালানি সরবরাহ স্থিতিশীল ও অর্থনীতি সচল থাকবে।

এই বিভাগের সব খবর

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫...

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময়...

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে...

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...