শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’ দিবস পালন করা হয়েছে। নাগরিকতা: সিভিক এনগেসমেন্ট ফান্ড, এসডিজি’র অর্থায়নে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের স্বপ্ন কানন বিদ্যাপীঠ মিলনায়তনে মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দিবসটি পালন করা হয়। এতে কিশোরীদের খাদ্য ও পুষ্টিসহ পিরিয়ডকালীন শারীরিক স্বাস্থ্য সচেতনতার উপর বিস্তারিত ধারণা দেন, উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া। এ উপলক্ষ্যে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আপন বড়য়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাহাব উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত দিবসের আলোচনায় রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ অতিথি ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের ৩৫ জন কিশোর-কিশোরীকে সংস্থার উদ্যোগে বিনামুল্যে মাসিক স্বাস্থ্যবিধি উপকরণসহ কিড বক্স প্রদান করা হয়।

দিবসে বক্তারা বলেন, ‘মাসিক’ হলো নারীদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, তাই এ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে কিশোরীদের স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব। মাসিক সম্পর্কে কোনো ধরনের লজ্জা বা অস্বস্তিবোধ করা উচিত নয়। মাসিক চলাকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা স্বাস্থ্যকর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়কালের মধ্যে নারীর সন্তান ধারণের সক্ষমতা অর্জন করে। তাই এই বিশেষ সময়ে কিশোরী-নারীদের সচেতন থাকা প্রয়োজন। এ বিষয়ে সংস্থার সহকারি প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, মূলত স্কুল পর্যায়ে পিরিয়ডকালীন কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতেই এ আয়োজন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...