বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম।
রোববার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি। এসময় সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি অগ্নিদগ্ধ রোগীদের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং খোঁজ খবর নেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে রোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এমপিএইচ, সহকারী পরিচালক ডা. রাজিব, ডা. রফিক উদ্দিন, ডা. রেজায়ানুল রায়হান, ডা. নাবিলা নুর, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন বাবলু, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মোরশেদ, জুয়েল, মুনতাসীর প্রমুখ।

