রাজধানীর দক্ষিণখানে ইফাত শরীফ মিশু (৩২) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। পরে স্বামী লাশ হাসপাতালে রেখে তার পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৩ জুন) বিকেলে ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরের পর নুর আলম ফোন করে জানায়; মিশু গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে কাকরাইল একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানে যাওয়ার আগে মিশুকে রেখে পালিয়ে যায় নূর। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

