শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাংকিংয়ে ভারতকে টপকালো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতকে টপকিয়েছে পাকিস্তান। সাম্প্রতিককালের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেলো পাকিস্তান। এই ফরম্যাটের আইসিসি র‌্যাংকিংয়ে চিরশত্রু ভারতকে টপকে গেলো তারা।

মুলতানে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। তাতে সবশেষ প্রকাশিত দলীয় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাবর আজমের দলের। এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে গেছে তারা।

এই সিরিজ শুরুর আগে পাকিস্তান ১০২ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিল। ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে তাদের রেটিং এখন ১০৬, ১০৫ রেটিং নিয়ে পাঁচে নামতে হয়েছে ভারতকে।

৫০ ওভারের ফরম্যাটে গত কয়েক বছর দারুণ সময় কাটছে পাকিস্তানের। ইংল্যান্ডের মাটিতে ৩-০ তে হারের আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে ২-১ এ সিরিজ হারায়। একই ব্যবধানে পরে অস্ট্রেলিয়াকেও সিরিজে পরাজিত করে পাকিস্তান। ১৯৯৮ সালের পর সেটি ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রথম পাকিস্তান সফর। এবার হারালো উইন্ডিজকেও।

তবে র‌্যাংকিংয়ে ভারত পাকিস্তানকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছে। আগস্টে পাকিস্তানের পরবর্তী ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবে তারা।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...