শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাড়ছে করোনা সংক্রমণ, সবাই সতর্ক থাকার আহবান : স্বাস্থ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে। এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশে গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। কিন্তু গতকাল (রোববার) দেখেছি, ১০৯ জন সংক্রমিত হয়েছে। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। বাইরে অবশ্যই সবাইকে আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এসব বিষয় ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই। করোনা এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সবাই টিকা নিয়ে নেবেন।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...