শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

মহানবী হয়রত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের মো. বাবর (৩৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার(১৩ মে) সকাল ১১ টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের এনাম নাহার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাবর (৩৬) একজন ওমান প্রবাসী। তিনি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাস দুয়েক আগে তিনি ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন মো. নাহিদ নামে নিহতের প্রতিবেশী। ব্যক্তিগত জীবনে বাবর ৩ সন্তানের জনক।

স্থানীয়রা জানায়, মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের কারণে দলের মুখপাত্র নুপুর শর্মা এবং তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ১০ টা থেকে ইত্তেহাদুল মাদরিসিল কাওমিয়্যাহর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। বাবর সহ বেশ কয়েকজন স্কুলের ছাদে উঠে অবস্থান নেয়। ছাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবর সহ ৩ জন আহত হন। তাদের আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ খান বলেন, নবী অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...