বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

‘সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ গুগল প্লাটফর্মে

- Advertisement -
Single page 1st Paragraph

নিজেদের প্লাটফর্ম থেকে যৌনতাকেন্দ্রিক কনটেন্ট সরাবে গুগল। এরই অংশ হিসেবে অ্যাপ স্টোর থেকে ‘সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ করছে মার্কিন প্রযুক্তি জায়ানট প্রতিষ্ঠানটি। ‘যৌন সম্পর্কের বিনিময়ে প্রতিদান’র বোঝাপড়ায় সহায়তা করে এমন কনটেন্ট সরাবে তারা। সুগার ড্যাডি ঘরানার অ্যাপগুলো এ শ্রেণিতে পড়ার কারণে সেগুলোও মুছে দেওয়া হবে।

আগামী সেপ্টেম্বরের প্রথমদিন থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে উল্লেখ করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। ‘সুগার ড্যাডি’ বলতে সাধারণত সম্পদশালী বয়স্ক এমন ব্যক্তিকে বুঝানো হয়, যিনি যৌন সুবিধা পাওয়ার বিনিময়ে (সাধারণত অল্প বয়স্ক নারীকে) আর্থিক সহায়তা দিয়ে থাকেন। আর যে অ্যাপগুলো এ ধরনের সম্পর্ক তৈরির প্লাটফর্ম হিসেবে কাজ করে সেগুলো সুগার ড্যাডি অ্যাপ নামে পরিচিত।

গুগলে অনেক রকমের সুগার ড্যাডি শ্রেণির অ্যাপ রয়েছে। কিছু কিছু অ্যাপের নামে সরাসরিই ‘সুগার ড্যাডি’ রেখেছেন ডেভেলপাররা। অন্যান্য নামের মধ্যে দেখা গেছে ‘মিলিয়নেয়ার সিঙ্গেলস’, ‘সিকিংঅ্যারেঞ্জমেন্ট’ এবং ‘স্পয়েল’।

স্পয়েল অ্যাপটি নিজ বর্ণনাতেই দিয়ে রেখেছে, এখানে আপনি সম্পদশালী সুগার ড্যাডি খুঁজে পাবেন যারা গোপন সমঝোতায় আসতে চায়, এবং আপনি অন্য আকর্ষণীয় নারী খুঁজে পাবেন যারা উদার পুরুষ খুঁজছেন। ধারণা করা হচ্ছে, এ অ্যাপটি এবং এরকম সব অ্যাপ গুগল সেপ্টেম্বরের ১ তারিখ মুছে দেবে।

গুগলের একজন মুখপাত্র এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, প্লাটফর্ম হিসেবে আমরা সবসময় আমাদের ডেভেলপার ও অংশীদারদের সমর্থন করে যেতে চাই, কিন্তু একই সঙ্গে আমাদের প্লাটফর্মটি যেনো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অভিজ্ঞতা দেয় সেদিকেও লক্ষ্য রাক্তে চাই। আমরা বিভিন্ন দেশের নীতিনির্ধারক, এনজিও ও নিরাপত্তা বিশেষজ্ঞদের থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া জেনেই এই ধরনের অ্যাপসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি; যেখান থেকে অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হওয়ার সুযোগ তৈরি করে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম ‘সুগার ড্যাডি’ ব্যাপক আলোচনায় আসে। ওই বছর হ্যাকিংয়ের কবলে পড়ে পরকীয়া বিষয়ক অ্যাপ অ্যাশলি ম্যাডিসন থেকে বেহাত হয় গ্রাহক তালিকা ও তথ্য। এবার নতুন করে শব্দটি সামনে নিয়ে এসেছে গুগলের আপডেটেড প্লে-স্টোর নীতি।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...