চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ছুরিকাঘাতে শ্যালক মো. মামুনকে হত্যার দায়ে দুলাভাই মো.হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) রাতে ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নিহত মামুন ইপিজেড এলাকার মতন মেম্বার বাড়ির মো. জামালের ছেলে।
গত শনিবার (১১ জুন) রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কে দুইপক্ষের মধ্যে ঝগড়া হলে মো. মামুনের চাচাতো বোনের জামাই মো.হাসান ছুরিকাঘাত করেন। সে রাতে মামুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার রাতে মামুনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি করা হয় নিহতের চাচাতো বোনের স্বামী মো. ঘাসানকে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, শনিবার রাতে ছুরিকাঘাতে শ্যালক মামুনকে হত্যার অভিযোগে দুলাভাই হাসানকে রোববার রাতে ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

