সোমবার, ১৫ জুন ২০২৬

বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে ক্ষতি নিরুপণ নিয়ে ধোঁয়াশা

- Advertisement -
Single page 1st Paragraph

বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপোর ক্ষয়ক্ষতি বাদেও পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো সম্পূর্ণ নিশ্চিত করা না গেলেও ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ১৮১ প্রতিষ্ঠানের প্রায় ৪৩৬ কোটি টাকার পণ্য আগুনে ক্ষতিক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তন্মধ্যে অনেকে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

রোববার দুপুরে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘বিএম ডিপোর অগ্নিকাণ্ডে পণ্য পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ১৫ প্রতিষ্ঠান ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডিতে প্রতিষ্ঠানগুলো অনেকে কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা উল্লেখ করেননি। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান জিডিতে আর্থিক অংকে ক্ষতির পরিমাণও উল্লেখ করেছেন। তাদের এসব জিডি তদন্ত চলছে। পাশাপাশি বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস বিষয়গুলো নিয়ে তদন্ত করছে বলে জানান তিনি।

তিনি বলেন, মেট্রো নিটিং এন্ড ডাইং লিমিটেড জিডি করেছে। তাদের ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৩ লাখ ১২ হাজার ৪৫৮ ডলার। এপেক্স লিংগারী লিমিটেড তাদের জিডিতে ১ লাখ ৮৯ হাজার ৬৬৮ ডলার, ক্লিফটন গ্রæপ আর্থিক ক্ষয়ক্ষতির কথা বললেও পরিমাণ উল্লেখ করেননি। তারা ২৪ হাজার ৯৪৪ ডজন এবং আরেক ডিজিতে ৬ হাজার ৪৩৫ ডজন তৈরি পোষাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছে। এপেক্স টেক্সটাইল ৪২ হাজার ৪১১ দশমিক ৮৯ মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জিডিতে উল্লেখ করেছে। অ্যাপারেলস গ্যালারি লিমিটেড ৩ লক্ষ ৩৯ হাজার ১৯৮ ডলারের পণ্য পুড়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এ বিষয়ে কথা হলে বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী রোববার সকালে বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত বিএম কন্টেইনার ডিপোতে যারা পণ্য পাঠিয়েছে, তাদের কি পরিমাণ পণ্য ছিল, সে বিষয়ে জানাতে বিজিএমইএ’র পক্ষ থেকে সার্কুলার জারি করা হয়েছিল। ইতোমধ্যে ১৪১টি প্রতিষ্ঠান তাদের ক্ষতির পরিমাণ জানিয়েছে আমাদের। ১৪১টি প্রতিষ্ঠানের সবমিলিয়ে ৪৭ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় ৪৩৬ কোটি টাকার বেশি) মূল্যের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এখনো পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। কারণ ফ্রেইট ফরোয়ার্ডাররা কী পরিমাণ পণ্য রিসিভ করেছে, কী পরিমাণ জাহাজীকরণ করেছে, সে তথ্য মেলানোর পর চুড়ান্ত ক্ষতি নির্ধারণ করা সম্ভব হবে। বর্তমানে যে দাবি করা হচ্ছে, চুড়ান্ত সিদ্ধান্তে তাতে কম বেশি হতে পারে।
তিনি বলেন, আগুনে অক্ষত পণ্যগুলো দ্রæত জাহাজীকরণ প্রয়োজন। বিএমডি ডিপো থেকে পণ্যগুলো অন্য ইয়ার্ডে নিয়ে সেখান থেকে জাহাজীকরণের ব্যবস্থা করার জন্য বন্দর চেয়ারম্যান ও কাস্টমস কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। কারণ শিপমেন্ট ক্ষতিগ্রস্ত হলে পুরো সেক্টর ক্ষতিগ্রস্ত হবে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, বিএম কন্টেইনার ডিপোর আগুনে ক্ষতিগ্রস্ত ১৪১ প্রতিষ্ঠান এ পর্যন্ত তাদের ক্ষয়ক্ষতির তালিকা পাঠিয়েছে বিজিএমইএকে। এসব তৈরি পোশাক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড ও ডেনমার্কে যাওয়ার কথা ছিল। এর মধ্যে বেশির ভাগ পণ্যের ক্রেতা সুইডেন ভিত্তিক বিশ^খ্যাত ব্রান্ড এইচএন্ডএম। তাছাড়াটার্গেট, ওয়ালমাট, টপ গ্রেড, গ্যাস্টন, ওলওর্থস, ফিলিপস ভ্যান হিউসেন, পিভিএইচ, এমবিএইচ, চ্যাপ্টার ওয়ান স্পোর্টস ওয়্যার, সিএন্ডএ বায়িং, নিউ ফ্রন্টেয়ার, রচি ট্রেডার্স ইনকর্পো. ও বিএএসএসের কেনা পণ্যও পুড়েছে আগুছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে চট্টগ্রামের সী-বøু এন্ড সী টেক্সটাইল লিমিটেডের ১৬ লক্ষ ২৫ হাজার ২৫৫ ডলারের, অ্যারো ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের ৩ লক্ষ ২০ হাজার ৫শ ডলার, ক্লিফটন গ্রæপের তিন প্রতিষ্ঠান ক্লিফটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, ভেনচুরা (বাংলাদেশ) লিমিটেড, ক্লিফটন কটন মিলস লিমিটেডের ২ লক্ষ ৯৮ হাজার ১৯০ ডলার, সুজি ফ্যাশনস লিমিটেডের ৪৪ হাজার ২২৬ ডলার, এভালন ফ্যাশন লিমিটেডের ২ লক্ষ ১৪ হাজার ৪২৯ ডলার, স্যানটেক্স অ্যাপারেলস লিমিটেডের ১ লক্ষ ৩৯৪ ডলার, ডিভাইন ইনটিমেটস লিমিটেডের ৩১ লক্ষ ৩৫ হাজার ৪৯৩ ডলার, ডিভাইন ডিজাইন লিমিটেডের ১ লক্ষ ৫৫ হাজার ১৪৪ ডলার, বিলামি টেক্সটাইল লিমিটেডের ২ লক্ষ ৩৮ হাজার ৫ ডলার , প্যাসিফিক জিনস্ লিমিটেডের ১৩ লক্ষ ডলার, কেডিএস অ্যাপারেলস লিমিটেডের ১ লক্ষ ৫২ হাজার ৪৭৮ এবং কেডিএস গার্মেন্টস লিমিটেডের ২ লক্ষ ৩৬ হাজার ৭ ডলারের পোষাক ছিল।

তাছাড়া ঢাকাসহ দেশের অন্য জেলা পোষাক রপ্তানিকারীদের মধ্যে স্টার্লিং ডেনিমস লিমিটেডের ১২ লক্ষ ৯ হজাার ১৭২ ডলার, হপ ইক (বাংলাদেশ) লিমিটেডের ১৫ লক্ষ ৯৯ হাজার ৭৩১ ডলার, ক্রিসেন্ট ফ্যাশন এন্ড ডিজাইড লিমিটেডের ৯ লক্ষ ২ হাজার ১৫৭ ডলার, পাইওনিয়ার নিটওয়্যার (বিডি) লিমিটেডের ১০ লক্ষ ৮৯ হাজার ১৫৭ ডলার, কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের ১২ লক্ষ ১৫ হাজার ৭২৩ ডলার, কলম্বিয়া গার্মেন্টস লিমিটেডের ১২ লক্ষ ৯৫ হাজার ৫১৭ ডলার, এসএম নিটওয়্যারস লিমিটেডের ১১ লক্ষ ৬৭ হাজার ৩৬৭ ডলারের পোষাক ছিল। তাছাড়া শিন শিন অ্যাপারেলস, কেএ ডিজাইন, জেএফকে ফ্যাশন, একেএইচ নিটিং অ্যান্ড ডাইং, ভার্সাটাইল টেক্সটাইল, রিও ফ্যাশন, ভিশন অ্যাপারেলস, ইমপ্রেস-নিটেক্স কম্পোজিট টেক্সটাইল, আামান টেক্সটাইল, আয়েশা ক্লথিং, আসওয়াদ কম্পোজিট, আরকে নিট, টিআরজেড, রেমি হোল্ডিংস, টারাসিমা অ্যাপারেলস, কেসি বটম অ্যান্ড শার্টস, ভ্যানগার্ড গার্মেন্টস, মাশিয়াতা সুয়েটাস, চৈতি কম্পোজিট, নিউওয়েজ অ্যাপারেলস, কেইলক নিউওয়েজ বাংলাদেশ, আরাবি ফ্যাশন, দিগন্ত সুয়েটার্স, তাকওয়া ফেব্রিক্স, ফাউন্টেন গার্মেন্টস, ম্যাগপি কম্পোজিট, পিমকি অ্যাপারেলস, অনন্ত অ্যাপারেলস, একেএইচ ইকো অ্যাপারেলস, একেএইচ ফ্যাশনস্, নিট এশিয়া লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়্যার, টার্গেট ফাইন নিট, হেসং কোরিয়া লিমিটেড, সেটার্ন টেক্সটাইলস, ক্রিসেন্ট ফ্যাশনের পণ্য রয়েছে।

এদিকে বিজিএমএই ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা করলেও এখনো নিটওয়্যার প্রস্তুতকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা), বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) ক্ষতিগ্রস্তদের কোন তালিকা তৈরি করেনি। শুধু তৈরি পোষাক নয়, প্রক্রিয়াজাত খাবার শিল্পের রপ্তানি এবং আমদানি পণ্যও ছিল ক্ষতিগ্রস্ত বিএম কন্টেইনার ডিপোতে।


বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) তথ্যমতে, ৪ জুনদুর্ঘটনার দিন বিএম কন্টেইনার ডিপোতে চার হাজার ৩১৮টি কন্টেইনার ছিল। এর মধ্যে ২,৮৯৭টি ছিল খালি কন্টেইনার। ৮৬৭টি কন্টেইনারে ছিল রপ্তানি পণ্য এবং বাকী ৫৫৪টি কন্টেইনারে ছিল আমদানি পণ্য। বিকডার হিসেব মতে, সাধারণত প্রতি টিইইউএস কন্টেইনারে কম বেশি ৫০ লাখ টাকার মতো পণ্য থাকে। সে হিসেবেও প্রায় ৭০০ কোটি টাকার আমদানি, রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হয় বিএম ডিপোতে।

তবে কী পরিমাণ পণ্য আগুনে পুড়েছে বা ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন মন্তব্য করতে রাজি হননি বিকডা সচিব রুহুল আমীন সিকদার বিপ্লব। তিনি বলেন, ‘এখন সরকারি বিভিন্ন এজেন্সি বিষয়টি তদন্ত করছেন। কয়েকটি তদন্ত কমিটি হয়েছে। এখন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়গুলোতে মন্তব্য করা যাবে না।’

এ ব্যাপারে বিকেএমইএ চট্টগ্রামের পরিচালক গাজী মো. শহীদুল্লাহ বলেন, আমরা বিকেএমইএ পক্ষ থেকে একটি পোর্টাল খুলেছি। দুয়েকটি প্রতিষ্ঠান মৌখিকভাবে তথ্য দিয়েছে। তবে সবগুলো প্রতিষ্ঠান এখনো স্পষ্ট কোন তথ্য দেননি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, ‘আমদানি কিংব রপ্তানির কোন তথ্য শিপিং এজেন্টের কাছে থাকে না। তারপরেও বিএম কন্টেইনার ডিপোর দুর্ঘটনার পর এজেন্টগুলোর কাছে আমরা তথ্য চেয়েছি, কার কি পরিমাণ পণ্য ছিল।হয়তো পেতে কয়েকদিন সময় লাগবে।’

 

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...