বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মা ও শিশু হাসপাতালে খুলশী রোটারী ক্লাবের মেডিকেল সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রোটারী ক্লাব চিটাগাং খুলশী ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য বিভিন্ন ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি অনুদান হিসেবে প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। উপস্থিত ছিলেন কর কমিশনার রোটারিয়ান সামিনা ইসলাম, রোটারিয়ান জান মোহাম্মদ আবদুল্লাহ, রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান আসাদুল হক, রোটারিয়ার শামসুল আলম, রোটারিয়ান রোমানা সিরাজ ও রোটারিয়ান দিপংকর ঘোষ। ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট নাহিদ ফরমান উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর ডা. দিদারুল আলম, মো. রফিকুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, অধ্যাপক ডা. গুলশান আরা বেগম, অধ্যাপক ডা. রানা চৌধুরী , অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ। সভায় বক্তারা বলেন, এই মুহূর্তে সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এ ব্যাপারে সারাদেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আমরা যেহেতু মানবতার জন্য কাজ করি তাই এই মুহূর্তে হামে আক্তান্ত রোগীদের জন্য কিছু করার প্রয়োজন অনুভব করায় আমরা এখানে এসেছি। রোটারী ক্লাব অতীতেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে ছিল ভবিষ্যতেও হাসপাতালের সাথে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন রোটারী ক্লাব চিটাগাং খুলশি ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল কর্তৃপক্ষকে হামে আক্তান্ত রোগীদের সেবায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এই প্রয়াস অব্যাহত থাকবে মর্মে আশা প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...