সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পলগ এর পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার কমিটি গঠন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন পত্র লেখক- লেখিকা গোষ্ঠী (পলগ) এর পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার কমিটি গঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরের আন্দরকিল্লাস্থ একটি রেস্তোরাঁয় উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের লেখক-লেখিকাদের দীর্ঘ ৩৬ বছরের পুরানো সংগঠন পলগ। বেশ কয়েক বছর ধরে নিস্ক্রিয় থাকার পর নতুন করে যাত্রা শুরু করছে। তারই প্রেক্ষিতে সংগঠনের শত শত সদস্য যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে পুনর্মিলনীর সিন্ধান্ত নিয়েছে৷

পুনর্মিলনীর অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় মোঃ নোমান লিটনকে আহবায়ক, নিজামুল ইসলাম সরফী, মশিউর রহমান এমরান, মুহাম্মদ শাহজাহানকে যুগ্ম আহবায়ক এবং নুরুল আমিন সিকদারকে সদস্য সচিব ও কামরুল ইসলাম দুলু এবং মোঃ মহিউদ্দিন ইমনকে সদস্য করা হয়। পরবর্তীতে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভায় বক্তারা বলেন, সংস্কৃতিমনা এবং লেখক লেখিকাদের সংগঠন পত্র লেখক লেখিকা গোষ্ঠী পলগ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ৯০ দশকের দিকে চট্টগ্রামের যে কয়েকটি সংগঠন ছিল পলগ তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ দিন পর্যন্ত এ সংগঠনের কর্যক্রম কিছুটা স্তিমিত থাকার পর আবার নতুন করে অগ্রযাত্রা শুরু করছে। সবাইকে একই ছাতার নিচে আনতে সংগঠনের সদস্যদের পুনর্মিলীর আয়োজনের সিন্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লেখক লেখিকাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...