বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.)এর স্নেহধন্য, মীরে মাহফিলে সেমা হযরত সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী(রহ.) ৯তম বার্ষিক ওরশ শরীফ ১৫ মে মহাসমারোহে হাটহাজারী উপজেলার সরকারহাট সৈয়দপাড়াস্থ মির্জাপুর দরবার শরীফ গাউছিয়া মছিহ্ মঞ্জিল রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষে গাউছিয়া মছিহ্ মঞ্জিল কেন্দ্রীয় পরিষদের উদ্যেগে রওজা শরীফ গোসল,গিলাফ ছড়ানো,কোরান শরীফ খতম,গাউছিয়া খতম,সেমা মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন। মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী(ম.)।
