রবিবার, ১৭ মে ২০২৬

ফটিকছড়িতে ৪০ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ বছরের পূরানো একটি সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে এলাকাবাসী। উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ সুজানগর লম্বাবিল এলাকায় ১৯৮৫ সালে তৎকালীন টিকে গ্রুপের নিজস্ব অর্থায়নে ৩টি চা-বাগান (সুজানগর, রাঙ্গাপানি, এলাহি নূর) যোগাযোগের জন্য হারুয়ালছড়ি খালের উপর ইট দিয়ে ও কয়েকটি পিলার দিয়ে নির্মাণ করে সেতুটি। তৎসময় উদ্বোধনের আগে সেতুটি ধসে পড়ে। পূণরায় ১৯৯১ সালে তৎকালীন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী স্টিলের আসবাবপত্র দিয়ে নির্মাণ করেন।

নির্মাণ কাজে জড়িত স্থানীয় বাসিন্দা মোঃ রমজান আলী জানান আজ থেকে ৪০ বছর আগে টিকে গ্রুপের মালিকানাধীন ৩টি চা-বাগানের পরিবহন চলাচলের জন্য হারুয়ালছড়ি খালের উপর নির্মিত এই সেতুটি একেবারে জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটা যদিও চা-বাগানের মালিকানাধীন। তবে রাস্তাটি বর্তমানে সরকারি রাস্তা। এই সেতু ও রাস্তা দিয়ে ৩টি চা-বাগানের যানবাহন চলাচল করলেও পাহাড়ি লোকজনসহ প্রতিদিন ১০ হাজার লোকের চলাচল এবং শতাধিক গাড়ি (যানবাহন) চলাচল করে থাকে। হারুয়ালছড়ি লম্বা বলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩শত জন ছাত্র ছাত্রীর এই সেতু পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। ফলে যে কোনো মহূর্তে বড় ধরনের দূর্ঘটনার ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকগণ আক্ষেপ করে বলেন বেসরকারি বা ব্যক্তিমালিকানাধীন ভাবে যদি ও সেতুটি নির্মাণ করা হয় কিন্তু রাস্তাটি সরকারি বা ইউনিয়ন পরিষদের আওতাধীন। জনগণের কথা চিন্তা না করলে ও ৩শত ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ সেতুটিটি মেরামত করা জরুরী। এ ব্যাপারে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী বলেন,সুজানগর চা বাগানটি টি.কে (T.K) গ্রুপের মালিকানাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান। বাগান কর্তৃপক্ষ তাদের নিজস্ব মালামাল পরিবহন এবং সুজানগর ও রাঙাপানি চা বাগানের মধ্যে যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ করেছিল এবং এর সাথে সংযুক্ত রাস্তাও নিজ উদ্যোগে কার্পেটিং করেছিল। যেহেতু ব্রিজটি চা বাগান কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক প্রয়োজনে ব্যক্তিগতভাবে নির্মাণ করেছে, সেহেতু সরকারি বিধি মোতাবেক বেসরকারি মালিকানাধীন এই ব্রিজের রক্ষণাবেক্ষণ বা পুনর্নির্মাণে সরকার কিংবা ইউনিয়ন পরিষদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। বিবেচ্য বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ, তাদের সাথে সমন্বয় করে জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ততদিন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে এবং সতর্কতা অবলম্বন করে সেতুটি ব্যবহার করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

এই বিভাগের সব খবর

চামড়া খাত থেকে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় শিল্প। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে ১২ বিলিয়ন...

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বর্তমানে লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর পাশাপাশি অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন...

জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...

সর্বশেষ

চামড়া খাত থেকে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, চামড়া দেশের রপ্তানি খাতের...

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট...

জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সুদানের প্রধানমন্ত্রী...

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে...

জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামবাসীর কষ্ট দূর করাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার: আমির খসরু

জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামবাসীর কষ্ট দূর করাই এই মুহূর্তে...