বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই কবির জয়ন্তী অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা ড. জয়নাব বেগম, সহ সভানেত্রী সাবিহা মুসা, সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা নূরী আরা সাফা। সদস্যা মর্জিনা আখতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচকরা দুই কবির প্রতি সম্মান জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুই দিকপাল। তাঁরা বাঙালির জীবনসমাজে আষ্টেপৃষ্ঠে জড়িত। প্রতিদিনের চর্চার বিষয়। এই কবিদের সৃষ্টিকর্ম আমাদের জানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। দেশ ও জাতির মানস উন্নয়নে, মনন আলোকায়নে কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের মাঝে এদের সৃজনসৌরভ পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে নারীসমাজকেও এগিয়ে আসতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন ক্লাব সদস্যা সকিনা বেগম চৌধুরী, সাহানা আখতার বীথি, মাইনু নিজাম, ফরিদা ফরহাদ, খালেদা আক্তার চৌধুরী, আশরাফুন্নেসা, রোকেয়া আহমেদ।
দুই কবির কবিতা আবৃত্তি করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সদস্যা মেহের আফরোজ হাসিনা, সাকেরা সাদেক, নাজমা সাইদা বেগম, লায়লা ইব্রাহিম বানু, সালমা সাদেক, মনোয়ারা আলম রুবি।
কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সদস্যা মরিয়ম বেগম মিনা, সেলিমা মাহবুব, রোকেয়া জামান, লায়লা বেগম, হাজেরা আলম মুন্নী।
অনুষ্ঠানে আগামী ২০ মে ‘একজন জিনাত আজম স্মারকগ্রন্থে’র প্রকাশনা উৎসবে সদস্যাদের অংশ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...