বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর ও সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এইচই মি. কুস ডেইকস্ট্রার নেতৃত্বে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে। প্রতিনিধি দলটি বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বন্দর, সামুদ্রিক খাত, টেকসই পরিবহন ব্যবস্থা, লজিস্টিকস উন্নয়ন এবং সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় লালদিয়া কন্টেনার টার্মিনালের উন্নয়ন, বন্দর ডিজিটালাইজেশন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ইন্টিগ্রেটেড সার্ভিস, শিপ বিল্ডিং, সামুদ্রিক ইকো–সিস্টেম উন্নয়ন, গ্রিন পোর্ট বাস্তবায়ন, ভবিষ্যৎ বন্দর উন্নয়ন পরিকল্পনা, হিন্টারল্যান্ড কানেক্টিভিটি সমপ্রসারণ এবং কার্বন নিঃসরণ প্রশমন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) প্রতিনিধি দলকে বন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম, সমপ্রসারণ পরিকল্পনা, আধুনিকায়ন উদ্যোগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের মেরিটাইম শিক্ষা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং মেরিটাইম ও জাহাজ মেরামত খাতে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনায় নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতে প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময়, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সাক্ষাৎ শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দরের সার্বিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে প্রতিনিধি দল বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এসময় তারা বন্দরের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), সচিব, হারবার মাস্টার, চিফ হাইড্রোগ্রাফারসহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রতিনিধি দলে নেদারল্যান্ডসের টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নেস্ট্রা বিভির পার্টনার ও বিশেষজ্ঞ মি. হারি ডি লাইয়ার এবং মি. রিচার্ড ভ্যান লিয়েরে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...