বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্ত করার কাজ শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৪ লেনে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে।

আজ সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৯০০ মিটার মহাসড়ককে ৪ লেনে প্রশস্ত করার কাজ উদ্বোধন করা হয়। এলাকাবাসী, চালক ও যাত্রীরা এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন।

তারা বলেন, এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এটি। অবশেষে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এসময় তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি জানান। তারা বলেন, দ্রুত কাজ শেষ করতে পারলে দুর্ঘটনা অনেক কমে যাবে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া অংশ প্রশস্তকরণের কাজ ৩টি প্যাকেজে চলমান রয়েছে। প্রথম প্যাকেজটি সাতকানিয়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার। এর ঠিকাদারি প্রতিষ্ঠান এম. এ. এইচ কনস্ট্রাকশন এবং প্রকল্প ব্যয় ৩৫ কোটি টাকা।

দ্বিতীয় প্যাকেজ লোহাগাড়ার রাজঘাটা এলাকা থেকে চুনতি মিঠার দোকান এলাকা পর্যন্ত। ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক প্রশস্তকরণে ৩৪ কোটি টাকার এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ কনস্ট্রাকশন।

তৃতীয় প্যাকেজটি লোহাগাড়ার চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত। ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩০ কোটি টাকা বরাদ্দে এই প্যাকেজের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ.এইচ কনস্ট্রাকশন। এই প্যাকেজের আওতায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায় ১ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রস্থ ২১ ফুট। এটিকে ৩৪ ফুটে প্রশস্ত করার জন্য সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে কোথাও ৬ ফুট, কোথাও ৭ ফুট করে বর্ধিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে ১০-১২ ফুট বর্ধিত করা হবে।

এছাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার (প্রায় ১ কিলোমিটার) অংশ মাঝখানে ডিভাইডার রেখে ৪ লেনে উন্নীত করা হবে। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে।

এই বিভাগের সব খবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন...

সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...