বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪ এর ২৯ তম জেলা কনভেনশন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি সোমবার গতকাল অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি নগরীর জিইসি কনভেনশন থেকে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পর্যন্ত প্রদক্ষিণ করে।

কনভেনশন র‌্যালি কমিটির চেয়ারম্যান লায়ন মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪ এর ২০২৫–২৬ সেবাবর্ষের গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, পিডিজি লায়ন এমডি এম মহিউদ্দিন আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহ, কনভেনশন কমিটির চেয়ারম্যান ও আরসি হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, সেক্রেটারি লায়ন সাব্বির আহমদ, র‌্যালি কমিটির ট্রেজারার লায়ন মুসা বাবলু। অনুষ্ঠানে লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন কামাল পাশা, লায়ন তারেক কামাল, লায়ন নুরুল আবছার, লায়ন সালাউদ্দিন কায়সার লাবু, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা গভর্নরের কল ‘একতাতে সমৃদ্ধি’ এর উপর লিও ক্লাবগুলোর সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে। ফেস্টুন উড়িয়ে গভর্নর র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালি শেষে জেলা গভর্নর প্রত্যেক লায়ন এবং লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর বাংলাদেশ ‘একতাতে সমৃদ্ধি’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...