বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না : হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশ চুপ করে থাকবে না।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশ বা দেশের জনগণ ভীত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা সেখানে কথা বলব।’

হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চাইলে ভারত সরকারকে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে আরও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার-পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার প্রেক্ষিতে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নির্বাচনী বক্তব্য ও রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের রাজনৈতিক বক্তব্যকে বাস্তব নীতিতে রূপ দেয় কি না, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, ‘আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চাই না। আমাদের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশ নীরব থাকবে না। অতীতের মতো সীমান্ত পরিস্থিতি আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দুই দেশের নেতৃত্বই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...