শনিবার, ১ আগস্ট ২০২৬

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন সাইফুদ্দীন আহমদ। পরে মো. ইসরাফিল রতনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন জানান, শিক্ষকতা পেশার সাত বছরে প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এত বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্ব আমি!’

বিশেষ করে ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন এবং নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার তাড়না থেকেই তিনি এ দায়িত্ব নিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।

বিদায়ী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছে, কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়। আর সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’

জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ের কথা স্মরণ করে শেহরীন আমিন উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বর্তমান প্রক্টরিয়াল টিম যে ধরনের পরিস্থিতির মোকাবিলা করেছে, তা সম্ভবত অন্য কোনো টিমকে করতে হয়নি।

পোস্টের শেষে তিনি নতুন প্রক্টর ও তার টিমের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের টিমের সাথে কাজ করা এবং সাইফুদ্দীন স্যারের নেতৃত্বে থাকা আমার জন্য এক পরম সম্মানের বিষয় ছিল। নতুন টিমের জন্য শুভকামনা রইল।

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...