সোমবার, ২৭ জুলাই ২০২৬

লামায় বার্ষিক স্বাস্থ্য ক্যম্পেইনে চিকিৎসা পেল ৭০ নারী পুরুষ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বেসরকারি সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’। সংস্থার পিএইপি-৩ প্রকল্পের বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইনের আওতায় সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি রুপসী নয়াপাড়ায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাউসার মোহাম্মদ ইকরাম ও স্যানেটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া চিকিৎসা সেবা দেন।

এ সময় কারিতাস বাংলাদেশ’র জুনিয়র প্রোগ্রাম অফিসার (এগ্রো ইকোলজি) উসিনু মার্মা, নারী উদ্যোক্তা থুইমেচিং মার্মা, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম, উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়নের গাজীপাড়া, উথোয়াই বাঙ্গালী পাড়া, পুরাতন মার্মা পাড়া, নয়াপাড়ার ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা নিতে আসা গৃহবধূ আমেনা বেগম, রোকেয়া বেগম ও এখিং সাইন মার্মা এক সূরে বলেন, আমরা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করি। তাই ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...