শনিবার, ১৩ জুন ২০২৬

মমতার এক্সপ্রেসিভ সাইকোথেরাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে আয়োজিত ৩ মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স ইন এক্সপ্রেসিভ সাইকোথেরাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান গত ৬ মে হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে মমতার প্রশিক্ষণ, মূল্যায়ন ও গবেষণা বিভাগ এবং পরিচালনা করে বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই)। এতে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী আলাহাজ রফিক আহামদ। সভাপতিত্ব করেন উপ–প্রধান নির্বাহী মো.ফারুক। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা কামাল যাত্রা, স্বপ্না তালুকদার, নাহিদ ফারহানা ফারুকী, এম. এম. এরশাদ এবং আহমদ ইউসুফ হারুন। শুরুতে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি প্লে–ব্যাক থিয়েটার অধিবেশন হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও মানবিক গল্প সৃজনশীলভাবে উপস্থাপন করেন। উল্লেখ্য, মমতার কর্মরতদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এই ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক ছিলেন মোস্তফা কামাল যাত্রা, এ এল এম রেজা আজীজ, ওবায়দুল ইসলাম মুন্না, মুহাম্মদ শাহ আলম, সাজেদা আকতার সাজু এবং মোহিনী সংগীত সিনহা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এক্সপ্রেসিভ সাইকোথেরাপি কেবল একটি প্রশিক্ষণ প্রক্রিয়া নয়; এটি মানুষের অভিজ্ঞতা, আবেগ ও সম্পর্ককে সৃজনশীলভাবে বোঝা এবং নিরাময়ের একটি মানবিক যাত্রা। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু কিছু টুলস শিখেননি, বরং নিজেদের ভেতরের মানবিক সক্ষমতাকেও নতুনভাবে আবিষ্কার করেছেন। বর্তমান সময়ের সামাজিক ও মানবিক সংকটে কর্মীদের মানবিক দক্ষতা ও সহমর্মিতামূলক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...