চট্টগ্রাম নগরীর মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় এ জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
রোববার (১২ জুন) নগরের মুরাদপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এদিকে, একই অভিযানে কাতালগঞ্জ হাটহাজারী সড়কে নির্মাণসামগ্রী রাখার দায়ে ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানা করার অপরাধে এক ব্যাক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

