রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরো আসছে ৮টি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে আজ পর্যন্ত তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়েছে। মে মাসে আরো আট কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান আজ বাসস-কে বলেন, ‘গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরো আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এছাড়া জুন মাসে আরো চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।’

তিনি জানান, রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোবাংলা মে মাসের জন্য মোট ১১টি কার্গো নিশ্চিত করেছে। এগুলোর মধ্যে আজ পর্যন্ত তিনটি দেশে এসেছে।

এ কে এম মিজানুর রহমান জানান, সরকার চাহিদা মেটাতে জুন মাসে স্পট মার্কেট এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চারটি এলএনজি কার্গো নিশ্চিত করেছে। আরো কিছু কার্গো আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিতভাবে এলএনজি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। গ্যাস সরবরাহে যাতে কোনো ধরনের বিঘœ না ঘটে, সেজন্য বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আমদানি করা হয়েছে।

আরপিজিসিএল জানায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...