বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বেয়াই আটক

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে বেয়াইনকে বেয়াই(ছেলের শ্বশুর) কর্তৃক ধর্ষণ শেষে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঞ্চননগরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চননগর এলাকার একটি বিল থেকে লাকি আকতারের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। শনিবার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, শুক্রবার বাড়ির পাশের বিল থেকে গরু চড়িয়ে ফেরার পথে লাকি আকতারকে (৩৮) একা পেয়ে তার ছেলের শ্বশুর মোহাম্মদ সাবা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার পর ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে হত্যা করে বিলে ফেলে রাখা হয়। বাড়ির সর্দার মোহাম্মদ ইউনুস ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মোহাম্মদ সাবা আমাদের কাছে স্বীকার করেছে যে, সে নিজেই লাকি আকতারকে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করেছে। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহতের পিতা আবুল বশর। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমার মেয়েকে পশুর মতো ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। খুনি মোহাম্মদ সাবার যেন সর্বোচ্চ শাস্তি হয়।”

নিহতের ননদ আরাফা খাতুন বলেন- সাবা মাঝে মধ্যে লাকি আকতারের বাড়িতে এসে বিরক্ত করতো। তাকে না আসার জন্য অনেকবার বলা হয়েছে। সুযোগ পেয়ে লাকি আকতারকে সে মেরে ফেলেছে। ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাবাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সর্দারের কাছে দেওয়া স্বীকারোক্তি এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন- লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...