বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশের ছড়ায় শিশুতোষ ছড়ার আধিক্য বেশি : ছড়া বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অভিমত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ছড়াও বিকশিত হয়েছে। ক্রমশ সৃষ্টি হয়েছে এর শাখা–প্রশাখা, পত্র–পল্লব। এখন বিভিন্ন ভাগে আমরা বিভক্ত করি ছড়াকে। শিশুতোষ ছড়া, উদ্ভট ছড়া, ব্যঙ্গাত্মক ছড়া, রাজনৈতিক ছড়া ইত্যাদি। বাংলাদেশের ছড়ায় শিশুতোষ ছড়ার আধিক্য বেশি। এসব শিশুতোষ ছড়ায় রাজনীতির ছোঁয়া নেই, সমসাময়িক টানাপড়েন নেই, আছে শুধু ছোটদের আনন্দদানের প্রচেষ্টা। পাশাপাশি অনেক ছড়াতেই স্পষ্ট হয়ে ওঠে হাস্যরস, কৌতুক ও উপদেশ। ছড়াশৈলী আয়োজিত ছড়া বিষয়ক কর্মশালার প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রশিক্ষণ প্রদানকালে কথাগুলো বললেন ছড়ালেখক রাশেদ রউফ। তিনি বললেন, ছড়া লিখতে হলে বেশি বেশি ছড়া পড়তে হবে। সুকুমার রায়, অন্নদাশঙ্কর রায়, সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন, ফারুক নওয়াজ, তপঙ্কর চক্রবর্তী, আমীরুল ইসলাম, রমজান মাহমুদ প্রমুখ লেখকের ছড়া পড়তে হবে বেশি করে, সুজন বড়ুয়ার কিশোর কবিতা পড়তে হবে। যত বেশি পড়া, তত বেশি আয়ত্তে আসবে ছন্দ। ছন্দ সহজাত, অনবরত চর্চার মাধ্যমে এমনিতেই আয়ত্তে আসবে। ছড়া লেখার কলাকৌশল শীর্ষক প্রথম ব্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কাঞ্চনা চক্রবর্তী, কানিজ ফাতেমা লিমা, রিনিক মুন, পুলক চন্দ, তানজিনা রাহী, মারজিয়া খানম সিদ্দিকা, জি এম জহির উদ্দীন, নাঈমা হক সূচি, শুকলা আচার্য, আশীষ বসাক, গৌতম কানুনগো, কৌশিক রেইন, এস. সুদত্ত বড়ুয়া, মোহাম্মদ মনজুর আলম (মন্‌জু), মর্জিনা আখতার, সৌভিক চৌধুরী ও লিপি বড়ুয়া।

রাশেদ রউফ বলেন, শুধু ছড়া নয়, সমস্ত লেখালেখির জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। যতো বেশি পাঠ, ততো বেশি লেখার মান উন্নত হবে। প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে সবাইকে লেখালেখি চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, ছড়া বিষয়ক কর্মশালার দ্বিতীয় পর্ব শুরু হবে ২২ মে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ...

খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ...

কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ বিতরণ

জেলার কাপ্তাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষকের মাঝে আজ বিনামূল্যে রোপা আমন জাতের বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বুধবার সকাল সাড়ে...

সর্বশেষ

বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক...

খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) কে...

কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ বিতরণ

জেলার কাপ্তাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষকের মাঝে...

চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজি  মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক...

অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

দীর্ঘ এক দশকের লিভ-ইন সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের...

জশনে জুলুছ উপলক্ষ্যে আনজুমান ফোর্সের প্রস্তুতি সভা

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আসন্ন ১২ই রবিউল...