শুক্রবার, ১৫ মে ২০২৬

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশের মতো বান্দরবানেও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।

মঙ্গলবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে কাবাডি ও ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে বান্দরবান পৌরসভা দল ৪৭ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ৩০ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয় বান্দরবান সদর উপজেলা দল। বালিকা বিভাগে জমজমাট লড়াইয়ে বান্দরবান সদর উপজেলা দল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ৩৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় বান্দরবান পৌরসভা দল।

ফুটবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে থানচি উপজেলা দল ফাইনালে ২-০ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগের ফাইনালে লামা উপজেলা দল ট্রাইব্রেকারে ১-০ গোলে রোয়াংছড়ি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ বান্দরবান পৌরসভা, সদর উপজেলা এবং জেলার সাতটি উপজেলা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামী ১০ মে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ৫ম কেন্দ্রীয় সম্মেলন ১৬ মে শনিবার

মানবতার কল্যাণে নিবেদিত আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’-এর ৫ম কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল ১৬ মে ২০২৬ শনিবার নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন...

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তিসহ সকল অনিয়মের প্রতিবাদে ও স্বাস্থ্য সেবার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইসলামী...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা...

সর্বশেষ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ৫ম কেন্দ্রীয় সম্মেলন ১৬ মে শনিবার

মানবতার কল্যাণে নিবেদিত আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন ‘মাইজভাণ্ডারী গাউসিয়া...

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা,...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...