চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) অভিযানে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুইজনকে আটক করা হয়েছে। ৪ মে মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পরান চৌধুরীর বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও একই থানার লেলাং ইউনিয়নের শাহনগর সমতুল ফকিরের বাড়ীর মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের সপ্তম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এ কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে টিম-৩১ এর অফিসার ফোর্স উক্ত স্থানে উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক টিম উক্ত ব্যক্তি দ্বয়কে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ১৭ লক্ষ ৫০ হাজার টাকা। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক নগরে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য,ক্রিস্টাল আইস বা ক্রিস্টাল মেথ (Crystal Meth) একটি অত্যন্ত আসক্তিনাশক, শক্তিশালী এবং অবৈধ সিন্থেটিক মাদক, যা দেখতে স্বচ্ছ কাঁচ বা বরফের টুকরোর মতো। এটি মূলত মেথামফেটামিন নামক মাদকদ্রব্যের একটি বিশুদ্ধ রূপ । এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে চরমভাবে উত্তেজিত করে এবং ব্যবহারকারীর মানসিক বিকারগ্রস্ততা, হৃদরোগ ও দ্রুত মৃত্যুর ঝুঁকি তৈরি করে ।ক্রিস্টাল আইস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:- উপাদান ও রূপ: এটি সম্পূর্ণভাবে অ্যামফিটামিন জাতীয়, যা দেখতে ছোট ছোট স্ফটিক, সাদা বা বাদামী পাউডার এবং এর স্বাদ তিতা । ব্যবহারের ধরন: এটি সাধারণত ধোঁয়া হিসেবে টেনে (smoking), ইনজেকশনের মাধ্যমে বা নাক দিয়ে নিয়ে ব্যবহার করা হয়। ভয়াবহতা: ইয়াবার চেয়ে এটি ৪-৫ গুণ বেশি শক্তিশালী এবং মারাত্মক আসক্তিনাশক । এটি দীর্ঘক্ষণ (২-১৪ ঘণ্টা) প্রভাব বিস্তার করে । স্বাস্থ্যের ওপর প্রভাব: চরম উত্তেজনা, বুক ধড়ফড়, খিঁচুনি, মস্তিষ্ক ও হার্টের ক্ষতি, মানসিক ভারসাম্যহীনতা এবং মৃত্যুর কারণ হতে পারে । বাংলাদেশে অবস্থা: বাংলাদেশে এটি একটি নতুন এবং অত্যন্ত ভীতিজনক মাদক হিসেবে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিষিদ্ধ। সতর্কতা: ক্রিস্টাল আইস সেবন জীবননাশী হতে পারে এবং এর কোনো নিরাপদ মাত্রা নেই।

