বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সরকারি কমার্স কলেজ প্রক্তন ছাত্র সমিতির ২০২২–২০২৪ সনের বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি এম. এ. মালেকের সভাপতিত্বে গত ৩ মে দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে কোরআন থেকে তেলওয়াত পাঠ ও মুনাজাত করেন জীবন সদস্য সৈয়দ মোরশেদ হোসেন। সভায় ২০২২ হইতে ২০২৬ এর এপ্রিল পর্যন্ত যে সব জীবন সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের সম্মানার্থে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতির অনুমতি নিয়ে সম্পাদক তৈয়বুর রহমান সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন। তিনি গত ৩ দফায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে জীবন সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদক রিপোর্ট বিস্তারিত আলোচনার পর সাধারণ সভায় অনুমোদিত হয়। অর্থ সম্পাদক হারুন ইউছুপ আর্থিক প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করার জন্য কামরুল হাসানকে ধন্যবাদ জনান। মেসার্স সবুজ মাহমুদ এন্ড কোম্পানী কর্তৃক অডিটকৃত হিসাব পেশের পর উপস্থিত জীবন সদস্যবৃন্দের মাধ্যমে অনুমোদন দান করেন এবং ভবিষ্যতে নতুন নেতৃত্বের নিকট সমিতির হিসাব পদ্ধতি বর্তমান অডিটের পদ্ধতি অনুসরন করার আহবান জানান।

নির্বাচনি এজেন্ডায় সভাপতি ২০২৬ ২০২৮ সালের জন্য একটি কমিটি গঠনে সহযোগিতার জন্য এম. এ. মালেকের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করার পরামর্শ উপস্থাপন করলে উপস্থিত জীবন সদস্যবৃন্দ সমর্থন ব্যক্ত করেন। সাবজেক্ট কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন আলহাজ আবুল হাসেম, মো. আবুল হাসেম জি.এস, তৈয়বুর রহমান, সৈয়দ মোরশেদ হোসেন, আ. ন. ম ওয়াহিদ দুলাল প্রমুখ।
পরিশেষে সভাপতি এম. এ.মালেক চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি নামক এ পরিবারকে মজবুত এবং শক্তিশালী করার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার এবং একটি স্থায়ী অফিস (খরিদের মাধ্যমে) প্রতিষ্ঠায় সবাইকে সহযোগিতার আহবান জানান। ভবিষতে যারা নতুন নেতৃত্বে আসবেন তাদেরকে আর্তমানবতার সেবা, কম ভাগ্যবান পরিবারের সদস্যদের শিক্ষার আলো প্রসারের কর্মসূচি নেয়ার উপদেশ প্রদান করেন। সভায় বিভিন্ন এজেন্ডায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন নুরুল আমিন খান, সিরাজুল আলম, অধ্যাপক দিলিপ দাস, সোলায়মান খান, বিলকিস বানু পলি, আলী ইমান, আমান উল্লাহ আল কাদের, রনজন দে, মো. হাফিজুর রহমান, আহামদ সেলিম চৌধুরী, জিয়াউদ্দিন আসিফ, সাইফুল আলম খান, মহসিন আলী মহসিন, অ্যাড. মাহবুবুল ইসলাম, আলহাজ মোহাম্মদ সামশুদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, মনরঞ্জন সাহা, এহেতাসেমুল রিসতা, শাহীন দিল নেওয়াজ খান, আবদুর রহিম আরসানি, আবুল ফয়সাল চৌধুরী, নাসরিন নাহার রুনা, রানু চক্রবর্তী, নওশাদ আলম চৌধুরী, সৈয়দ মো. খালেদ, তাজুল ইসলাম, হামিদুর রহমান, শাহরিয়ার মাহমুদ খান, মাইনুল ইসলাম চৌধুরী, রুপম পালিত, হারুনুর রশিদ পিন্টু, মুসতাসির রুবায়েত, আনোয়ারুল আনিস কাঞ্চন, মাহমুদ হাসান খান জগলুল, সৌরভ বড়ুয়া রয়েল, অ্যাডভোকেট আইয়ুব খান, মোহাম্মদ মারুফ, অ্যাডভোকেট মো. আখতার, ইফতেখার উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...