শুক্রবার, ২৬ জুন ২০২৬

২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ইন্টারচ্যাঞ্জ-এর দিনব্যাপী ‘ গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ সম্পন্নচট্টগ্রামের প্রায় ২৫ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে কনটেম্পরারি আর্টিস্ট ফোরাম ইন্টারচ্যাঞ্জ (ওঘঞঊজঈঐঅঘএঊ)-এর উদ্যোগে দিনব্যাপী ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শিল্পের সাথে আত্মীয়তার সেতুবন্ধন গড়তে এবং শিল্পচর্চাকে পারিবারিক বন্ধনে ছড়িয়ে দিয়ে নবীন শিল্পীদের উৎসাহিত করার লক্ষে প্রকৃতির সান্নিধ্যে এ ধরনের চমৎকার উদ্যোগ নিয়েছেন জানিয়ে বক্তারা বলেছেন, ২৫ জন শিল্পীর ২৫ রকম দৃষ্টিভঙ্গি, ২৫ রকম স্বপ্ন আজ একই ক্যানভাসে মিলেছে। এই চিত্রপ্রদর্শনী শুধু রং আর তুলির সমাহার নয়, এটি আমাদের সময়ের দলিল। এখানে কারো আঁকায় আছে প্রকৃতির মায়া, কারো আঁকায় সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন, আবার কারো আঁকায় নিছকই সৃষ্টির সরল আনন্দ।
শিল্প মানুষকে মানুষের কাছে আনে। আজকের এই সম্মিলিত প্রয়াস তারই প্রমাণ।
বক্তারা আরো বলেন, ২৫ জন শিল্পী মানে ২৫টি জানালা। এই জানালা দিয়ে আমরা আজ নতুন পৃথিবী দেখছি। একজন শিল্পী যখন ছবি আঁকেন, তিনি আসলে তার হৃদয়টাকে সবার সামনে মেলে ধরেন। আজ এই প্রদর্শনীতে ২৫টি হৃদয়ের গল্প লেখা আছে। এই সাহস ও সৃজনশীলতা সত্যিই প্রশংসার দাবিদার। শিল্পীদের তুলিই আগামী দিনের বাংলাদেশকে রঙিন করবে।
২৬ এপ্রিল, রবিবার নগরীর কনকর্ড ফ’য়সলেকে সকাল ১০টার মধ্যে শিল্পীরা পরিবারসহ উপস্থিত হয়ে স্ন্যাকস গ্রহণ করেন। সবার সাথে নিজ পরিবারের পরিচয় পর্ব শেষে লেক’এ বোট যোগে সী-ওয়ার্ল্ডে গিয়ে আর্ট ক্যাম্প শুরুর পূর্বে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগার’-এর সৌজন্যে শিল্পীদের হাতে ক্যাম্প পোশাক তথা
‘এলিট’ এর পলো টি-শার্ট তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের সাবেক পলিটিক্যাল এপিএস ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক লেখক-সাংবাদিক ও শিল্পবোদ্ধা শওকত বাঙালি।
মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আর্ট ক্যাম্প শেষ হয়। এরপর শিল্পীরা পরিবারসহ সী-ওয়ার্ল্ডে যার যার মতো জলকেলিতে অংশগ্রহণ করেন। বিকেলে আঁকা ছবিসমূহ এবং সম্মিলিত অংশগ্রহণে বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফ’য়সলেকে আগত বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনী শেষে লেকের পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কথামালা, গান, আবৃত্তিতে অংশ নেন শিল্পীরা এবং পরিবারের সদস্যবৃন্দ। সন্ধ্যায় বারবিকিউ’র মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রফেসর ড. প্রণব মিত্রের নেতৃত্বে চিত্রশিল্পী ও সাংবাদিক এমএম আজিজুল কদিরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আর্ট ক্যাম্পে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন শিল্পী উত্তম কুমার বড়ুয়া, মনোয়ার, সোহেল, ইব্রাহিম, সাদী,পারভেজ, জিয়াউদ্দীন চৌধুরী, জেসমিন, সুভাষ, মুছা, প্রণব, জিয়া সিকদার, সজল, রাব্বী, দুর্জয়, কদির, শওকত, বিশ্বজিৎ, রাসেল, শাওন প্রমুখ।
পুরো আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে আজিজুল কদির বলেন, পরিবারসহ সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণে অসাধারণ একটি দিন কাটিয়েছি। ‘রহঃবৎপযধহমব’ গ্রুপের এ অনন্য আয়োজনের সফলতায় আগামী জুলাই মাসে নগরীতে আরো বড় পরিসরে একটি উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
পুরো আয়োজনে শিল্পী ও পরিবারবর্গ ছাড়াও অন্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা করবো জয়-এর সিইও লেখক-সাংবাদিক শওকত বাঙালি, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, প্রিয় চট্টগ্রাম সম্পাদক মীর্জা ইমতিয়াজ শাওন, এসএম ইরফানুল হক তারেক প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...