বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, চাপাতি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে বায়েজিদ বোস্তামি থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১ নম্বর গলির মুখে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১ নম্বর গলির মুখে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে মো. হাসান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কোমর থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি শটগান, একটি একনলা বন্দুক, ২০টি তাজা কার্তুজ, একটি শটগানের ব্যারেল, তিনটি রিকয়েলিং স্প্রিং ও আরও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান পুলিশকে জানিয়েছেন, তিনি এসব অস্ত্র ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

তার বিরুদ্ধে আগেও চুরি, মারামারি ও হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...