শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ-এর জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতিবিজড়িত এ দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে বিভিন্ন আধ্যাত্মিক গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষের নিচে দীর্ঘ ৬ বছর কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্ব লাভ করেন।

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের রাজবাড়ি প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে বোধিবৃক্ষের নিচে সমবেত হয়।
এসময় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন পূজারীরা। পরে নর-নারী, দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসিকারা চন্দনের জল ও ফুল দিয়ে বোধিবৃক্ষের পূজা করেন।

এরপর বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এতে ধর্মদেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতুঃ মহাথের এবং আবাসিক ভিক্ষু ভদন্ত নন্দশ্রী থের।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭তম বোমাং রাজা উ চ প্রু, রাজকুমার চহ্লা প্রু জিমি, রাজকুমার মংওয়ে প্রু, রাজকুমার চসিংপ্রু বনিসহ বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মালম্বী।

উল্লেখ্য, প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে আসছেন।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...