বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। তিনি আগামী বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় এবং নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ^াস দিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে তিনি স্বল্প সময়ের জলাবদ্ধতা নিয়ে সংবাদমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রকাশের সমালোচনা করে বলেন, প্রবর্তক মোড়ে খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল। আকস্মিক অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও স্বল্প সময়ে তা সরে গেছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশনের অনেক খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, পুনঃর্নির্মাণ, পানি প্রবাহ ঠিক রাখার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর কাছে হস্তান্তর করা হয়। জনবলের ঘাটতি থাকার কারণে সিডিএ ২০১৬ সালে প্রকল্পটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে বাস্তবায়ন শুরু করে। তারা মনে করেছিল ১৫ মে’র মধ্যে কাজটি সম্পন্ন করে রিটেইনিং ওয়ালটি উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। কিন্তু এর আগেই আকস্মিক বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি গভর্নমেন্টের দাবি নতুন নয়। এটা প্রায় ১৫-৩০ বছরের দাবি। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৭০ দিন হয়। এটা নিয়ে আমরা গবেষণা করব।

প্রয়োজনে টেকনিক্যাল কমিটি করব। বিশেষজ্ঞ কমিটি করব। সব মিলিয়ে আমরা দেখব। সিটি গভর্নমেন্ট যদি জনগণের জন্য মঙ্গল হয়, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, উনি এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন।

এই বিভাগের সব খবর

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, যত...

চট্টগ্রাম নগরীতে খালের বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে : প্রকল্প পরিচালক

চট্টগ্রাম নগরীতে খালের সব অস্থায়ী বাঁধ অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লেফটেন্যান্ট...

সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমুখী চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। তিনি...

সর্বশেষ

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন...

চট্টগ্রাম নগরীতে খালের বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে : প্রকল্প পরিচালক

চট্টগ্রাম নগরীতে খালের সব অস্থায়ী বাঁধ অপসারণ করে পানির...

সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার...

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

বাংলাদেশ ও চীন আজ বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট...