বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই প্লাবিত চট্টগ্রাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আজ মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। দুপুরের পর থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে যায়। এতে ওই সড়ক ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। যে কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই পুরো এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

এদিকে চকবাজার, রহমতগঞ্জ, বহদ্দারহাট, শুলকবহর, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিচু এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে সড়ক ও বাসাবাড়ির নিচতলা।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায় বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, খাল-নালা ভরাট, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনায় ড্রেন আটকে থাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা থেকে স্থায়ী সমাধান সম্ভব নয়।

নগরের কাতালগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন কিছুটা কম। ফলে স্বল্প দূরত্বে যেতেও রিকশায় বেশি ভাড়া দিতে হচ্ছে। বৃষ্টি হওয়ায় পানিতে রাস্তা-ফুটপাত একাকার হয়ে গেছে।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী চারদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রবর্তকের পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।’

এই বিভাগের সব খবর

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। মন্ত্রী আজ...

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার...

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। নিউজিল্যান্ডের...

সর্বশেষ

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ  বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব...

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অকাল মৃত্যুতে...

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে...

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু...

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা নিহত ৩

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন...