বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে গরুর খামারে ডাকাতি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গরুর খামারে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত ৪টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মহিউদ্দীন (৪৪) গত ২৫ এপ্রিল চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল গভীর রাতে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায়, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ-পূর্ব পাশে রেললাইনের পূর্ব দিকে অবস্থিত তার গরুর খামারে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়।

ডাকাতরা খামারের পেছন দিক দিয়ে প্রবেশ করে ঘুমন্ত কর্মচারী মো. সালাউদ্দিনকে গামছা ও রশি দিয়ে বেঁধে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে খামার থেকে ২টি গাভী ও ২টি বাছুর, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা এবং কর্মচারীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ডাকাতরা লুণ্ঠিত মালামাল একটি সিলভার রঙের হাইস গাড়িতে তুলে দ্রুত বহদ্দারহাটের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই নূরে আলম, এসআই মো. নাজমুল হুদা, এসআই অরুণ কুমার চাকমা, এএসআই মো. শাহ আলম ও এএসআই অসিত নাথ অংশ নেন।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সিলভার রঙের হাইস গাড়িটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে কক্সবাজার জেলার চকরিয়া ও ঈদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্য—সেলিম ওরফে সেনাম (৩৫), আমান উদ্দিন (৩৮) ও মো. আব্দুল হামিদ (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২টি গাভী ও ২টি বাছুর উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...