মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

এক অসহায় পরিবারের ৪৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলে নিতে হামলা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক অসহায় পরিবারের দীর্ঘ ৪৫ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখল নিতে সন্ত্রাসী হামলা করেছে প্রতিপক্ষ। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা আবুল হাসনাত ও ছেলে আবুল বাশারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, ভুক্তভোগী মো. ইউনুছ।

তিনি বলেন, আমার বাবা নুরুল আলমের নামে উপজেলার ২৯৪নং দরদরী মৌজার আর-৫২ নং হোল্ডিং মূলে ৫ একর জায়গা আছে। ১৯৮২-৮৩ সালে বন্দোবন্তি পাওয়ার পর আমরা এ জায়গায় বহু কায়িক পরিশ্রম ও অর্থ ব্যয়ে ফলজ বনজ বাগানসহ বসতঘর নির্মাণ করে ভোগ করে আসছি। কিন্তু বর্তমানে জায়গার দাম বেড়ে যাওয়ায় এ জায়গার উপর পাশের আবুল বাশার ও আবুল হাসানাতের লোলুপ দৃষ্টি পড়ে। তারা এ জায়গা জবর দখলের পাঁয়তারা শুরু করেন। এ নিয়ে বান্দরবান জেলা জজ আদালত ও লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩টি মামলা (মামলা নং সিআর ১৫৬, সিআর ১৫/২৫ ও ২২/২৫) বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইউনুছ আরও বলেন, মামলা ও বিরোধীয় জায়গায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে আবুল বাশার ও আবুল হাসানাতের নেতৃত্বে ৫০-৬০ জন ভাড়াটিয়া লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জায়গা দখল করতে যায়। এ সময় আমরা বাধা দিলে আবুল বাশাররা আমার ভাই মো. ইব্রাহিম, ভাতিজি জোসনা ও ছোট ভাইয়ের স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। শুধু তায় নয়, এ সময় আবুল বাশাররা আমাদের মা বোনদের শ্লীলতাহানিও করেন। এ ঘটনার পর আমরা লামা থানায় লিখিত অভিযোগ করি। খবর পেয়ে আবুল বাশাররা প্রভাবশালী হওয়ায় এখন মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছেন। এমনকি মামলা তুলে না নিলে প্রাণ নাশ করার হুমকি দিচ্ছেন। হুমকির কারণে বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা এবং সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগী মো. ইউনুছসহ তার পরিবারের অন্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইব্রাহিম, জোসনা ও জান্নাতারাসহ ইউনুছ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কীর্তিমান বিদায়ী শিক্ষক সংবর্ধনা

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কীর্তিমান বিদায়ী শিক্ষক সংবর্ধনা ২০২৬ গতকাল ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল...

বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স

বাংলাদেশ ও ফ্রান্স আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের...

জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘দেশে জনগনের...

সর্বশেষ

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কীর্তিমান বিদায়ী শিক্ষক সংবর্ধনা

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে কীর্তিমান বিদায়ী শিক্ষক সংবর্ধনা...

বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স

বাংলাদেশ ও ফ্রান্স আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি...

জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে...

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা বই পড়ার অভ্যাস গড়ে...

ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড বাংলাদেশের

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড...

চান্দগাঁওয়ে গরুর খামারে ডাকাতি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গরুর...