বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর। দেশের বিভিন্ন এলাকার ১২০ জন বলী নামবেন এবারের প্রতিযোগিতায়। বলীখেলা উপলক্ষ্যে নগরীর লালদীঘির চারপাশ ঘিরে প্রায় দুই কিলোমিটার জুড়ে বসেছে দুই দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের দূর-দূরান্ত থেকে আগত দোকানিরা বসেছেন নানা পণ্যের পসরা সাজিয়ে।

এসএসসি পরীক্ষা চলার কারণে ২৬ এপ্রিল ভোরে মেলা শেষ করতে হবে। মেলা উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লালদীঘি মাঠকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, খুলনা, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ীরা প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। দোকানগুলোতে কী নেই ? মাটির তৈরি তৈজসপত্র ও খেলনা থেকে শুরু করে ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি নানা আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি-মুড়কি, শীতল পাটি, দা-বঁটি, ছুরিসহ গৃহস্থালির সব ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে এসব দোকানে।

মেলার প্রথম দিনে আজ শুক্রবার লালদীঘি এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, আন্দরকিল্লা থেকে কোতোয়ালি মোড়, জেল রোড, কে সি দে রোডসহ আশপাশের সড়কের ফুটপাতের ওপর দোকানিরা তাদের পণ্যের পসরা বসিয়েছেন। কেউ কেউ দোকান সাজাচ্ছেন। কেউ বিক্রির জন্য আনা মৃৎশিল্পের নানা পণ্যে রং করছেন। মাটির তৈজসপত্র, ঝাড়ু, হাতপাখা, শীতলপাটি, দা-খুন্তি, প্লাস্টিকের সামগ্রী-ফুল, মণ্ডা-মিঠাই, গৃহসজ্জার সামগ্রী, গাছের চারা, তামা-কাঁসা-পিতলের সামগ্রী, কাঠের আসবাবপত্র, বেতের আসবাব, বাদ্যযন্ত্র, দোলনা, মাছ ধরার জাল, মোড়া, পিঁড়ি, জলচৌকিসহ কী নেই এই মেলায়? নগরবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন মেলার জন্য। কারণ এখানেই মিলে গৃহস্থালির সব জিনিসপত্র।

দোকানিরা জানান, দুই দিনব্যাপী মেলা হলেও তারা প্রতিবছর মেলার দুই দিন আগে থেকেই দোকান সাজাতে শুরু করেন। ঢাকা থেকে মেলায় মাটির তৈজসপত্র নিয়ে আসা ব্যবসায়ী আতিক বেপারি বলেন, দুইদিন আগেই মেলায় জিনিসপত্র নিয়ে এসেছি। ট্রাক ভাড়া বেশি দিতে হয়েছে। মেলায় মানুষ বাড়লে বিক্রি হবে বলে আশা করছি।

কুমিল্লা থেকে মণ্ডা-মিঠাই নিয়ে আসা জাহাঙ্গীর শেখ বলেন, আমাদের পরিবারের সবাই এই ব্যবসায় জড়িত। দেশের যেখানে মেলা হয়, আমরা দোকান নিয়ে যাই। বাপ-দাদার আমল থেকে জব্বারের বলি খেলায় প্রতিবছর আসি। দোকান সাজাচ্ছি। আশা করি বেচাবিক্রি ভালো হবে।

রাঙ্গামাটির কাপ্তাই থেকে পাহাড়ের নল খাগড়া (ফুলের ঝাড়ু) নিয়ে আসা অথৈ মারমা বলেন, প্রতিবছর এই মেলায় ফুলের ঝাড়ু নিয়ে আসি, এবারও সাড়ে পাঁচশ জোড়া ঝাড়ু এনেছি। চট্টগ্রাম শহরের বাসিন্দারা এই মেলা থেকে ঝাড়ু কেনার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন।

জব্বারের বলি খেলা থেকে কেনা হাতপাখার কদর চট্টগ্রাম জুড়ে। চন্দনাইশ থেকে বেত ও তালপাতার পাখা এনেছেন জহির মিয়া। গরমের এই সময়ে হাতপাখা কিনে কেউ ঠকবে না বলে প্রচারণা চালাচ্ছেন তিনি। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের চোখে এখন ভালো বেচাকেনার স্বপ্ন।

জানা গেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়ে ওঠে। প্রতিবছর বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়।

চট্টগ্রামের অন্যতম প্রধান এই মেলা থেকে পণ্য কিনতে লোকজন এক বছর ধরে অপেক্ষা করে থাকেন। কারণ এখানে একসঙ্গে যত ঐতিহ্যবাহী পণ্য পাওয়া যায়, স্বাভাবিক সময়ে এসব পাওয়া যায় না।

নগরীর হালিশহর থেকে মেলায় আসা আজিজুল করিম জানান, তিনি প্রতিবছর এই মেলার জন্য অপেক্ষা করেন। মেলায় মানুষের ভিড় বাড়ার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার চেষ্টা করেন।

পাথরঘাটা থেকে মেলায় আসা গৃহবধূ রুম্পা দাশ জানান, শনিবার বিকেলে লালদীঘি পাড়ে ঐতিহাসিক জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও এখানে মেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম শহরের অনেক মানুষের মতো তিনিও সারা বছর অপেক্ষায় থাকেন এ মেলার জন্য। এখান থেকেই তিনি সারা বছরের ছোটো-খাটো প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এবারও কিনবেন।

খুলনা থেকে মাটির জিনিসপত্র বিক্রি করতে আসা মিহির সরকার দোকান সাজিয়েছেন কে সি দে রোডের সিনেমা প্যালেসের পাশে। তিনি জানান, খুলনা থেকে মালামাল নিয়ে এসেছেন তিন দিন আগে। তিনি এবার ফুলদানি এবং শোপিস নিয়ে এসেছেন।

ঢাকা থেকে ব্যাপারীর সঙ্গে আসা সৌরভ রহমান জানান, ১৫০ পদের মাটির তৈরি তৈজসপত্র নিয়ে ৪ দিন আগে চট্টগ্রামে এসেছেন তারা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩ লাখ টাকার জিনিসপত্র এনেছেন তারা। মেলায় ভালো কিছু হবে আশা করছেন তিনি।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৮ জন বলী অংশ নেবেন। বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...