বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে উই রিং দ্যা বেল সিগনেচার ক্যাম্পেইন -২০২৬ উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানা ফন্ডস-এর সহায়তায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের অধীনে আজ উই রিং দ্যা বেল সিগনেচার ক্যাম্পেইন -২০২৬ উচ্ছাসের সহিত উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয়ঃ ”সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করি”। দিবসটি লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউ টাইগারপাস সরকারী প্রাথমিক বিদ্যালয় এ উদযাপন করা হয়। দিবসটির গুরুত্ব সম্পর্কে আলোচনার শুরুতে বাশিঁ বাজিয়ে এবং সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ডাবলমুরিং থানা প্রাইমারী শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবান আজাদ ইকবাল পারভেজ, প্রধান শিক্ষক, লালখানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অনুষ্ঠানটি পরিচালনা এবং উপস্থাপনা করেন জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক, ডিডিআরসি। নিউ টাইগারপাস স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাহিদা আক্তার, প্রধান শিক্ষক, নিউ টাইগারপাস সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনাব কাজী বিবি রহিমা, জনাব সৈয়দা আয়শা খাতুন, জনাব ফারহানা পারভীন, জনাব লুৎফুন্নাহার, জনাব কহিনুর আক্তার, জনাব আবু সালেক এবং ডিডিআরসির সকল স্টাফ, ইয়ুথ গ্রুপ, ইমপেক্ট গ্রুপ, ও সিআরসির সদস্যবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিবন্ধী শিশুসহ সকল শিশুকে তাদের প্রাথমিক শিক্ষার স্কুলগুলোতে শিক্ষার জন্য স্বাগত জানায়। প্রতিবন্ধিতা ভেদে শিক্ষার জন্য শিশুদেরকে বৈষম্য করা হয় না বলে প্রধান অতিথি তার বক্তব্যে জানান।

শিক্ষা শিশুর মৌলিক অধিকার এবং অপ্রতিবন্ধী শিশুর সহিত প্রতিবন্ধী শিশুরাও একীভুত শিক্ষা গ্রহণ করে তাদের জীবন গঠন করবে বলে জানান জনাব শহিদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক, ডিডিআরসি। এবিষয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষা অফিসার ও স্কুল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আলোচনার শেষে আনুমানিক ৩৫০ জন প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশু যুব, কেয়ারগিভার, ইয়ুথ গ্রুপ, ইমপ্যক্ট গ্রুপ, কেয়ারগিভার রিসোর্স সেন্টার (সিআরসি)র সদস্য, শিক্ষা কর্মকর্তা ও স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বাঁশি বাজিয়ে এবং একীভূত শিক্ষার পক্ষে সিগনেচার ক্যাম্পেইনে সাইন করে অনুষ্ঠানটি উদযাপন করেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...