বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলমের সঞ্চালনায় ও উপদেষ্টা রোকসানা ইসলাম রীতার সভাপতিত্বে সভায় সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট মজিবুল হকের ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ।
সমাজতত্ত্ব পরিবারের সদস্যদের মধ্যকার মেলবন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আগামী ৯ মে শনিবার দিনব্যাপী আনন্দ আড্ডা শিরোনামে প্রীতি সম্মিলনের উদ্যোগ নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাতা রোকসানা ইসলাম রীতা ও রাশেদ মনোয়ারকে যথাক্রমে আয়োজক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করা হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের স্ব স্ব ব্যাচের বন্ধুদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য দেন, রোকসানা ইসলাম রীতা, জামিলা রাহমান, শিবু কুমার শীল, রাশেদ মনোয়ার, রফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ, রেহানা আক্তার শোভা, জহিরুল আলম, দেওয়ান মাশরুজ্জামান মুকুট, আরশাদ উল্যাহ, রাশেদ আনোয়ার প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...