বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডে শিক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এক পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। আন্ত:শিক্ষাবোর্ড থেকে এ তথ্য  জানা গেছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি। বোর্ড ভিত্তিক সবচেয়ে কম শিক্ষার্থী বরিশাল বোর্ডে। এ বোর্ডে পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১ জন। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।

এ ছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন, ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৪টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ২ হাজার ২৭৯টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৭৭ জন, ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৭টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ১ হাজার ৮২২টি।

যশোর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন, ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৯৯টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ২ হাজার ৫৭২টি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন, ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৮টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ১ হাজার ২১৮টি।

সিলেট বোর্ডে পরীক্ষার্থী ৮৯ হাজার ৪২১ জন। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন, ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২২৫টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ৯৭৩টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন, ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৮৩টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ২ হাজার ৮১০টি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৯২৬ জন, ছাত্রী ৫২ হাজার ৪৩৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ১৮৮টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ১ হাজার ৩৩৮টি।

সব মিলিয়ে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন, ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৩৯৮ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২ হাজার ৪৯০টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন, ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৭৪২টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ৯ হাজার ১২৫টি।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন, ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৬২টি।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট কেন্দ্র ৩ হাজার ৮৮৫টি। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ৩০ হাজার ৬৬৬টি।

এই বিভাগের সব খবর

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। গত এক দশকে বাংলাদেশ আম, পেয়ারা এবং কাঁঠাল উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশগুলোর তালিকায়...

সর্বশেষ

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য...

খাগড়াছড়িতে লোকালয়ে লজ্জাবতি বানর

জেলা সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক...

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মামলায় গাম্বিয়ার সমর্থনের প্রশংসা করলেন শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, কক্সবাজারে স্বামী-স্ত্রী আটক

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...