সোমবার, ২৭ জুলাই ২০২৬

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন

তিনি বলেন, ঢাকা সহ পুরো পার্বত্যঞ্চালে বিসু, বিজু, বৈসু, সাংক্রান এবং বাংলা নববর্ষ সম্মিলিতভাবে এবার উদযাপিত হয়েছে। এটাই প্রমাণ করে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে রংধনুর যে যাত্রা শুরু করেছি সেটিতে আমরা অবিচল আছি।

আমাদের প্রধানমন্ত্রী ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করছেন-উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ, সৌহার্দ্যপূর্ণ এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করছেন তিনি।

তিনি বলেন, পার্বত্য এলাকার সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র শুধু পুরো বাংলাদেশই নয় পুরো বিশ্বে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। রংধনু জাতির মধ্যে যে রংয়ের বাহার তা কতটুকু সমৃদ্ধ সারা পৃথিবীকে দেখাতে চাই।

বান্দরবান আসনের সদস্য সাচিং প্রু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...